ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) সংসদীয় আসনের বিএনপি মনোনয়নপ্রাপ্ত প্রার্থী সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো জেলা যুবদলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শনিবার বিকেলে শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল হোসেন তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
সভায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব এডভোকেট মোঃ আনিচুর রহমান আনিচ, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও যুবদল নেতা এনামুল হক সাজু, যুবদল নেতা জাহিদ হোসেন, শহিদুল ইসলাম নয়ন প্রমুখ।
জেলা যুবদল আহ্বায়ক রবিউল হোসেন তুহিন বলেন, “বিএনপির মনোনয়ন প্রাপ্ত প্রার্থীকে সমর্থন করাই আমাদের দায়িত্ব। দলের হাইকমান্ড যখন মনোনয়ন চূড়ান্ত করেছে, তখন ভিন্নমত পোষণ করা দলের শিষ্টাচারের পরিপন্থী। আমাদের কাজ প্রার্থীকে নির্বাচনে বিজয়ী করে ধানের শীষ প্রতীকের জয় নিশ্চিত করা। আমরা যুবদলের নেতাকর্মীদের সঙ্গে ঘরে ঘরে গিয়ে জনমত গঠন করব এবং এই আসন পুনরুদ্ধার করব।”
ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়ায় দেশের সেবায় নিয়োজিত হয়ে আমি জনমতের মাধ্যমে ধানের শীষ প্রতীকে ভোট নিশ্চিত করতে চাই। জনাব তারেক রহমানের ৩১ দফার গুরুত্ব বোঝিয়ে এই আসনটি পুনরুদ্ধার করব ইনশাআল্লাহ।”
এই বাংলা/এমএস
টপিক

