ঝালকাঠি পৌরসভার সমস্যা-সম্ভাবনা নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠি সদর পৌরসভার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঝালকাঠি পৌরসভার উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মামুন আল ইসলাম এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে ঝালকাঠি পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়না মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে পৌর এলাকার নাগরিক সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন, সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সংলাপে বক্তারা ঝালকাঠি সদর পৌরসভার বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সেগুলোর সম্ভাব্য সমাধান নিয়ে মতামত দেন। পাশাপাশি একটি আধুনিক, বাসযোগ্য ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তুলতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here