ঝালকাঠির নবাগত জেলা প্রশাসকের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

0
219
ঝালকাঠিতে নয়া জেলা প্রশাসকের সাথে বিএনপির সৌজন্য সাক্ষাৎ / ছবি : এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠিতে সদ্য দায়িত্ব গ্রহণ করা জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন ঝালকাঠি জেলা বিএনপি নেতারা। রবিবার বিকেল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সাক্ষাৎকালে জেলা প্রশাসক রাজনৈতিক দলসহ সুশীল সমাজ, পেশাজীবী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন এবং জেলার সার্বিক উন্নয়ন ও সুশাসনে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মোঃ সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন নবযোগদান করা জেলা প্রশাসকের কাছে জেলার আইন–শৃঙ্খলা রক্ষা ও সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ প্রকাশ করেন। তারা জেলার মানুষের কল্যাণে প্রশাসনকে সহযোগিতা করার অঙ্গীকারও ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ নাসিমুল হাসান, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম গাজী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান মুবিন, নলছিটি উপজেলা বিএনপির সিনিয়র সহ–সভাপতি মোঃ জুলফিকার বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুজ্জামান চপলসহ অন্যান্য নেতা।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here