ইবিতে বিপ্লববিরোধী কর্মকাণ্ড যাচাইয়ে ৭ সদস্যের রিভিউ কমিটি

0
150
ইসলামী বিশ্ববিদ্যালয় / ফাইল ফুটেজ

ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিপ্লববিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আনা অভিযোগ যাচাই, শাস্তির ধরন নির্ধারণ ও নতুন অভিযোগ গ্রহণের জন্য সাত সদস্যের একটি রিভিউ কমিটি গঠন করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রবিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ১৯ নভেম্বর প্রশাসনের জারি করা এক আদেশে কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়, ৩০ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২৭১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪ সালের জুলাই–আগস্ট সময়কার বিপ্লববিরোধী কর্মকাণ্ডে জড়িত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগ পর্যালোচনার প্রয়োজনীয়তা দেখা দেয়। এ পরিপ্রেক্ষিতে উপাচার্য রিভিউ কমিটি অনুমোদন করেন।

কমিটির আহ্বায়ক করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে। সদস্য হিসেবে রয়েছেন ইবির বিভিন্ন অনুষদের কয়েকজন অধ্যাপকসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন অধ্যাপক।

উপাচার্য বলেন, “বিভিন্ন পক্ষের মতামত নিয়ে কমিটি গঠন করা হয়েছে। কেউ দায়িত্ব পালন করতে অসম্মতি জানালে প্রয়োজন অনুযায়ী নতুন সদস্য যুক্ত করা হবে।”

এর আগে, গত ১৫ মার্চ বিপ্লববিরোধী কার্যকলাপে সংশ্লিষ্টদের শনাক্ত করতে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়। সেই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেটের ২৭১তম সভায় ১৯ শিক্ষক, ১১ কর্মকর্তা–কর্মচারীকে সাময়িক বরখাস্ত এবং ৩৩ শিক্ষার্থীকে বহিষ্কার ও সনদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এসবের মধ্যে ১০ শিক্ষককে বরখাস্তের চিঠিও প্রদান করা হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here