ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ নভেম্বর সোমবার দুপুরে কাঠালিয়া প্রেসক্লাবের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি-১ (কাঠালিয়া–রাজাপুর) সংসদীয় আসনের মনোনীত প্রার্থী ও এনসিপি ফিনল্যান্ড শাখার আহ্বায়ক মোঃ আহাদ শিকদার।
তিনি বলেন— “আমরা প্রতিটি নির্বাচনী আসনের সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করব। নির্বাচিত হই বা না হই, সংসদীয় এলাকার চিহ্নিত সমস্যা নিয়ে কাজ করে যাব।”
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন— জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মোঃ বদিউন নবী পলাশ, এনসিপি ঝালকাঠি জেলা যুগ্ম সমন্বয়ক মুফতি মাসুম বিল্লাহ, জেলা সংগঠক ওমর ফারুক আবু হানিফ, এনসিপি কাঠালিয়া উপজেলা সমন্বয়ক মহিউদ্দিন কালু মিয়া, রাজাপুর উপজেলার প্রধান সমন্বয়ক মোঃ শাহরিয়ার শাকিল, উপজেলা যুগ্ম সমন্বয়ক হারুন আর রশিদ সিকদার, এছাড়াও এনসিপি ও জাতীয় যুব শক্তির জেলা-উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন— কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, সহ-সভাপতি ফয়সাল আহমেদ মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নাছির উদ্দিন, দপ্তর সম্পাদক মাসুমবিল্লাহ জুয়েল, প্রচার সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ খাইরুল আমিন, নির্বাহী সদস্য মোঃ মহসিন খান, মোঃ আহমাদুল্লাহ রবিউল, সদস্য মোঃ সারোয়ার সিকদার, মোঃ মাহফুজ গাজী, মোঃ ইলিয়াস হাওলাদার, সাংবাদিক আঃ রহিম প্রমুখ।
এই বাংলা/এমএস
টপিক

