পিরোজপুরে তানজিমুল উম্মাহ গার্লস মাদ্রাসার ব্যতিক্রমী সবক প্রদান অনুষ্ঠান

0
183
সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন ‎/ ছবি - এই বাংলা প্রতিনিধি

পিরোজপুর প্রতিনিধি :


তানজিমুল উম্মাহ গার্লস এন্ড প্রি-হিফজ মাদ্রাসার পিরোজপুর শাখার উদ্যোগে সোমবার (১৭ নভেম্বর) তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের আয়োজনে ব্যতিক্রমী সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কুরআন সবক সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে এদিন আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানের ব্যানারে ছিল পবিত্র কুরআনের বাণী— “আমি তো কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য। অতএব কোন উপদেশ গ্রহণকারী আছে কি?”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার শাখা প্রধান মাওলানা আব্দুল হাদী, তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ, কো-অর্ডিনেটর মোঃ লোকমান হোসাইন, হাফেজ আব্দুল হক, রিয়াজ সরদার, নুসরাত জাহান মিম

বক্তারা বলেন— কোরআন হিফজ করা প্রতিটি মুসলমানের জীবনে এক মহৎ ও পবিত্র দায়িত্ব। নতুন প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় শিক্ষায় সমৃদ্ধ করতে তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে।

শিক্ষার্থীদের উৎসাহিত করতে অনুষ্ঠানে মোট ১৩৭টি পুরস্কার বিতরণ করা হয়।

বক্তারা ভবিষ্যতেও এ ধরনের অনুপ্রেরণামূলক ধর্মীয় শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। অভিভাবক ও অতিথিরা শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন এবং তাদের মনোবল আরও বাড়িয়ে দেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here