ঝালকাঠিতে দুই বিচারক হত্যা দিবসে শোক ও শ্রদ্ধায় নানা কর্মসূচি পালন

0
155
২০ তম বছরের জঙ্গি হামলায় নিহত ঝালকাঠির দুই বিচারক স্মরণ / ছবি : এই বাংলা প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি :


আজ ভয়াবহ ১৪ নভেম্বর—২০০৫ সালের এই দিনে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির বোমা হামলায় প্রাণ হারান ঝালকাঠির দুই বিচারক শহীদ সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ে। সেই বেদনাবিধুর দিনটিকে স্মরণ করে ঝালকাঠিতে পালন করা হয়েছে নানা শোক ও শ্রদ্ধার কর্মসূচি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শুক্রবার সকালে জেলা জজশীপের উদ্যোগে জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি শোক র্যালি বের হয়। র‍্যালিটি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকায় বিচারক হত্যার স্থানে নির্মিত স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাত করা হয়।

পরে জেলা ও দায়রা জজ আদালতের সভাকক্ষে দুই বিচারকের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিচারক, আইনজীবী, কালেক্টরেট, পৌরসভা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

বিচার বিভাগের ইতিহাসে বিভীষিকাময় এ দিনটি স্মরণ করে বক্তারা ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বিচারকদের নিরাপত্তা নিশ্চিতে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here