কুড়িগ্রামে নাশকতা পরিকল্পনার অভিযোগে তিন দিনে গ্রেফতার ৫১

0
163
প্রতিকি ছবি

কুড়িগ্রাম প্রতিনিধি :

তথাকথিত লকডাউন ঘিরে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। গত তিন দিনে (৭২ ঘণ্টা) জেলার বিভিন্ন এলাকা থেকে মোট ৫১ জনকে আটক করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জেলা পুলিশের তথ্যমতে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা, রাজনৈতিক অস্থিরতা তৈরি, অতীতের সন্ত্রাসী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা এবং সাধারণ মানুষের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে।

যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য— নাগেশ্বরীর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য লিটন মিয়া (৩০), কাঁঠালবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির মোহাম্মদ (৫৫), রৌমারী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ সুজন (৩৯), রৌমারী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন (২৭), উপজেলা যুবলীগ সদস্য রেজাউল করিম (৪২), ভাঙ্গামোড় ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নুর ইসলাম ওরফে মাইনাস (৫২), ফুলবাড়ী উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক আশরাফুল হক মণ্ডল (৩৮), ফুলবাড়ী ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সুমন পোদ্দার (37), ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোপাল চন্দ্র বসুনিয়া (৬০), তিলাই ইউনিয়ন যুবলীগ সভাপতি জহির উদ্দিন (৪০), মুজিব সেনা ঐক্য লীগের সভাপতি আশরাফুল আলম (৪২), রায়গঞ্জ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দুলাল মিয়া (৪৫)

জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোঃ আশরাফুল আলম বলেন—
“তথাকথিত লকডাউনের সুযোগ নিয়ে নাশকতা ও সহিংসতা তৈরির পরিকল্পনার অভিযোগে গত তিন দিনে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযানে মোট ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে অভিযান চলবে।”

পুলিশ জানিয়েছে, নাশকতা প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার প্রতিটি থানায় নজরদারি জোরদার করা হয়েছে।

কুড়িগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এই অভিযানে আরও কঠোর অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here