ঝালকাঠিতে দীর্ঘ দিনের ভাঙ্গা সড়ক ব্যক্তি উদ্যোগে সংস্কার

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের পৌরসভার খেয়াঘাট থেকে নয়ারাস্তা পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় প্রতিদিন হাজারো মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছিল। স্থানীয়দের চলাচল সহজ করতে ব্যক্তি উদ্যোগে সড়কটি সংস্কার করেছেন শিক্ষানুবেশ আইনজীবী কেএম মামুন অর রশীদ।

রোববার দুপুরে তিনি নিজস্ব অর্থায়নে সড়কের বিভিন্ন ভাঙাচোরা অংশে ইটের খোয়া ও বালু ফেলে সংস্কার কাজ সম্পন্ন করেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছিল। খানাখন্দে ভরা সড়কে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটত। ব্যক্তি উদ্যোগে সংস্কার করায় এখন যাত্রী ও চালকদের চলাচলে কিছুটা স্বস্তি ফিরবে বলে তারা আশা করছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সংস্কার কাজের সময় স্থানীয় সাহেদ হাওলাদার, বেলায়েত খলিফা, গিয়াস বেপারী, ফারুক হোসেন ও সাইদুল বেপারী উপস্থিত ছিলেন।

শিক্ষানুবেশ আইনজীবী কেএম মামুন অর রশীদ বলেন, “সড়কটির বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছিল। তাই ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে সড়কটি সংস্কারের চেষ্টা করেছি। আশা করছি, এতে স্থানীয়দের চলাচল কিছুটা হলেও সহজ হবে।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here