নাটোরে এক রাতে প্রায় ৪০০ বক-শালিক নিধনের অভিযোগ, ক্ষোভ স্থানীয়দের

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি :

নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের হাটবিলা এলাকায় ফাঁদ ও বিষটোপ ব্যবহার করে এক রাতেই প্রায় ৪০০টি বক ও শালিক পাখি হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাটবিলা এলাকায় দীর্ঘদিন ধরে বক ও শালিক পাখির আবাস ছিল। সম্প্রতি রাতের আঁধারে একটি সংঘবদ্ধ চক্র ফাঁদ ও বিষটোপ ব্যবহার করে বিপুলসংখ্যক পাখি শিকার করে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, এতে এলাকার জীববৈচিত্র্য ও পরিবেশের মারাত্মক ক্ষতি হয়েছে।

স্থানীয় পরিবেশপ্রেমী ও বাসিন্দারা বলেন, এসব পাখি এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। এক রাতেই এত বিপুলসংখ্যক পাখি নিধনের ঘটনায় তারা উদ্বিগ্ন ও মর্মাহত।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সচেতন মহলের মতে, বন্যপ্রাণী ও পাখি হত্যা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য বড় ধরনের হুমকি। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

স্থানীয়রা জানান, এ ঘটনায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনার বিষয়ে তথ্য থাকলে নিকটস্থ থানা বা উপজেলা প্রশাসনকে জানানোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here