ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে কিশোর-যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে অবহিতকরণ সভা

ঝালকাঠি প্রতিনিধি :

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার বিস্তার রোধে কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে ঝালকাঠিতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের মিলনায়তনে ঝালকাঠি জেলা তথ্য অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা। এতে আরও বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আলম হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. মোস্তাফিজুর রহমান এবং ইউনিসেফের সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ অফিসার মো. আব্দুল জলিল।

এ সময় ঝালকাঠি মানবকল্যাণ সোসাইটি, প্রথম আলো বন্ধুসভা, ইয়ুথ অ্যাকশন সোসাইটিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি সবচেয়ে কার্যকর উপায়। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও তিন দিনের বেশি পানি জমতে না দেওয়া এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা জানান, জেলা তথ্য অফিসের সার্বিক ব্যবস্থাপনায় এবং ইউনিসেফের অর্থায়নে জেলার বিভিন্ন এলাকায় শিগগিরই ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শুরু হবে। এ কর্মসূচির আওতায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে সচেতন করবেন।

তিনি আশা প্রকাশ করেন, এডিস মশার বিস্তার রোধ এবং ডেঙ্গু প্রতিরোধে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here