ঝালকাঠি প্রতিনিধি :
ইলিশের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণের লক্ষ্যে সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত পালিত হবে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬’।
মঙ্গলবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা মৎস্য কর্মকর্তা মো: এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওসার আহমেদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো: শাহাদাৎ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়েদা, রাজাপুর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম কুমার মন্ডল প্রমুখ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বক্তারা বলেন, ‘ইলিশ সম্পদ রক্ষা ও টেকসই উৎপাদন নিশ্চিত করতে সরকার সময়োপযোগী ও বাস্তবমুখী নানা কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬’ উদযাপিত হবে।
বক্তারা আরো বলেন, ইলিশ আমাদের জাতীয় মাছ এবং জাতীয় অর্থনীতিতে এর গুরুত্ব অপরিসীম। দেশের কৃষ্টি কালচার সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে ইলিশ ওতপ্রোতভ জড়িয়ে আছে। তাই ইলিশের টেকসই উৎপাদন বৃদ্ধিসহ প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ, নির্দিষ্ট সময়ে মাছ ধরার নিষেধাজ্ঞা, অভয়াশ্রম স্থাপনও ব্যবস্থাপনা এবং মৎস্য সংরক্ষণ আইনের সফল বাস্তবায়ন করতে হবে।
এই বাংলা/এমএস
টপিক

