রাঙামাটির লংগদুতে দ্বিতীয় ডিপ টিউবওয়েল স্থাপন, ১২০ পরিবার পাবে বিশুদ্ধ পানি

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজিয়নের লংগদু জোন কর্তৃক রসুলপুর এলাকায় দ্বিতীয় ডিপ টিউবওয়েল স্থাপন কাজের উদ্বোধন এর স্থিরচিত্র / ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :

 

রাঙামাটির লংগদু উপজেলার রসুলপুর এলাকায় স্থানীয় জনগণের জন্য নিরাপদ পানি নিশ্চিতকরণ ও পানি সংকট নিরসনের লক্ষ্যে দ্বিতীয় ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়েছে। এই উদ্যোগ পরিচালনা করেছে লংগদু জোন, ইউএনডিপি’র সহায়তায়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংগদু জোনের জোন কমান্ডার ক্যাপ্টেন রাফিউল হাসান রাফাত। তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করে পানি ব্যবহারের সঠিক পদ্ধতি ও টিউবওয়েলের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

ডিপ টিউবওয়েল স্থাপনের ফলে প্রায় ১২০টি পরিবার নিরাপদ ও বিশুদ্ধ পানি ব্যবহার করতে পারবে, যা জনস্বাস্থ্য রক্ষা এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ক্যাপ্টেন রাফিউল হাসান রাফাত বলেন, “লংগদু জোন সর্বদা স্থানীয় জনগণের কল্যাণ, সামাজিক সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে এলাকার মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করছি।”

উল্লেখ্য, লংগদু জোন নিয়মিতভাবে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ডিপ টিউবওয়েল প্রকল্পও সেই ধারাবাহিক প্রচেষ্টার অংশ।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here