জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাতে এবি পার্টির প্রার্থী শেখ জামাল হোসেন

0
200
জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাতে এবি পার্টির শেখ জামাল / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :


ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় সমন্বয়ক ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ জামাল হোসেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টির ঝালকাঠি জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ জামাল হোসেন হাওলাদার, সদস্য সচিব জাহিদুল ইসলাম বশির, জেলা নেতা শেখ মিজানুর রহমান, উপদেষ্টা মোঃ রুহুল আমিন রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাতে ঝালকাঠির বিভিন্ন উন্নয়নমূলক ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করেন তারা। এসময় দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের পক্ষ থেকে জেলা প্রশাসককে সালাম ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান শেখ জামাল হোসেন।

ইতোমধ্যে ঝালকাঠি-২ আসনের এবি পার্টির সংসদ সদস্য প্রার্থী হিসেবে শেখ জামাল হোসেন ঝালকাঠি সদরসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করেছেন এবং সবার কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here