গুইমারায় জামায়াত-শিবিরের ১৯ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

0
169
জামায়াত-শিবিরের ১৯ নেতাকর্মী বিএনপিতে যোগদান / ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :


খাগড়াছড়ির গুইমারা উপজেলায় জামায়াত নেতা কামাল উদ্দিনের নেতৃত্বে জামায়াত-শিবিরের ১৯ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শনিবার (২২ নভেম্বর ২০২৫) রাতে কলাবাগান এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার হাতে ফুলের তোড়া দিয়ে তারা বিএনপিতে যোগ দেন।

গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ও সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া।

তিনি বলেন, বিএনপি শান্তির রাজনীতিতে বিশ্বাস করে। পাহাড়ে সম্প্রীতির বন্ধন অটুট রেখে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি যোগদানকারীদের ধন্যবাদ জানিয়ে দেশের উন্নয়ন ও জনস্বার্থে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সম্পাদক আব্দুল মালেক মিন্টু, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, গুইমারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবু্ব আলী এবং সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here