খাগড়াছড়ি প্রতিনিধি :
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের নির্বাচনে বিজয়ী প্রার্থীরা শনিবার (২২ নভেম্বর ২০২৫) রাতে কলাবাগানে সাবেক সংসদ সদস্য, সাবেক উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ওয়াদুদ ভূঁইয়া নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে জনকল্যাণে কাজ করার আহ্বান জানান এবং বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করেন।
এর আগে উৎসবমুখর পরিবেশে রেড ক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও ২০২৫-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৫ এর ফলাফল ঘোষণা করা হয়। সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাতে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ফলাফল প্রকাশ করা হয়।
ভাইস চেয়ারম্যান পদে দুলাল হোসেন ৪৮০ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মিনহাজুর রহমান পান ২৯৩ ভোট।
১০ সদস্যের মধ্যে নির্বাচিত পাঁচজন হলেন—
অ্যাড. মো. রবিউল ইসলাম (৫৮৯), মো. শহিদুল ইসলাম (৪৮৪), পেয়ার আহমেদ (৪৬৫), মোফাজ্জল হোসাইন ভূঁইয়া (৪৫৯) এবং হাছানুল করিম (৪১৯)।
সেক্রেটারি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মো. আব্দুল মজিদ।
মোট ১,৫১৯ ভোটারের মধ্যে ৭৭৮ জন ভোট প্রদান করেন।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৯ সালে নির্বাচন অনুষ্ঠিত হলেও ২০২২ সালে মামলাজনিত জটিলতার কারণে পরবর্তী সময়ে আর কোনো নির্বাচন হয়নি।
এই বাংলা/এমএস
টপিক

