খাগড়াছড়িতে ওয়াদুদ ভূঁইয়ার সাথে সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দের মতবিনিময় সভা

0
149
ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :


খাগড়াছড়ি ২৯৮ নম্বর সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার সাথে সনাতনী নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির ৯ উপজেলার সনাতন সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে এ মতবিনিময় আয়োজন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এবং খাগড়াছড়ি পার্বত্য হিন্দু সংসদের যৌথ উদ্যোগে শনিবার খাগড়াছড়ি কলাবাগান এলাকায় ওয়াদুদ ভূঁইয়ার বাসভবনে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও সাবেক উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া।


এ সময় আরও উপস্থিত ছিলেন— খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মালেক মিন্টু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রব রাজা, সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নির্মল দাশ, সদস্য সচিব অশোক মজুমদার প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় নির্বাচনী কৌশল, সম্প্রদায়ের সমস্যা ও করণীয় বিষয়ে বিস্তর আলোচনা হয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here