শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ঘিওরে ন্যায্য মূল্যে সারের দাবিতে কৃষকদের মানববন্ধন

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
ছবি : এই বাংলা প্রতিনিধি

ঘিওর প্রতিনিধি :

‘এক দেশ এক রেট, বাঁচলে কৃষক বাঁচবে দেশ’—এই স্লোগানে ন্যায্য মূল্যে সার, বীজ ও কীটনাশক পাওয়ার দাবিতে মানিকগঞ্জের ঘিওরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা বারোটায় উপজেলার সিংজুরী ইউনিয়ন কৃষক সমাজের উদ্যোগে সিংজুরী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক মোঃ তোজাম্মেল হক তোজা, স্থানীয় কৃষক আলেক মিয়া, মিনহাজ উদ্দিন, আলতাব হোসেন মন্টু, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, আব্দুল হক, তোরাব আলী ও মিজানুর রহমান।

বক্তারা বলেন, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। পাশাপাশি বীজ, সার ও কীটনাশকের বাজারকে সিন্ডিকেটমুক্ত ও নিয়ন্ত্রিত পরিবেশে রাখার দাবি জানান তারা।

মানববন্ধনে সিংজুরী ইউনিয়ন ও আশেপাশের দুই শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।

জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক মোঃ তোজাম্মেল হক তোজা বলেন,
“এই মানববন্ধনের উদ্দেশ্য কাউকে ছোট করা নয়; আমাদের একটাই দাবি—কৃষক যেন ন্যায্য মূল্যে ও হয়রানিমুক্তভাবে সার পায়।”

তিনি অভিযোগ করেন, কিছু অসাধু ডিলার কৃত্রিম সংকট তৈরি করে সরকারি দামের চেয়ে প্রতি বস্তায় এক হাজার টাকা পর্যন্ত বেশি দামে সার বিক্রি করছে।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর