চিরিরবন্দরে আত্রাই নদী থেকে দুই যুবকের ভাসমান লাশ উদ্ধার

0
191
আত্রাই নদী থেকে দুই যুবকের লাশ উদ্ধার / ছবি - এই বাংলা

স্টাফ রিপোর্টার :

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় আত্রাই নদী থেকে দুই যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা সোমবার সকাল ১১টার পর আত্রাই নদীর দোললা বানিয়া খাড়ি এলাকায় দুইটি মরদেহ ভেসে যেতে দেখেন। দ্রুত খবর পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ঘটনাস্থলে থাকা স্থানীয়রা বলেন, সকালে প্রথমে একটি মরদেহ উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাওয়ার সময় ব্রিজের নিচে ভেসে আসলে কিছুক্ষনের মধ্যেই আরেকটি মরদেহ ভেসে আসে।

স্থানীয়রা আরো বলেন, কয়দিন আগেকার মরদেহ অর্থাৎ ৪-৫ দিন হবে ২৫-২৬ বছরের মরদেহ দুটি অনেকটাই পচে গেছে। কে বা কাহারা হত্যা করে ফেলে দিয়ে যেতে পারে নদীতে। দুইজনের পরনে প্যান্ট শার্ট সোয়েটার সহ মাফলাট অবস্থায় ভেসেছিল নদীতে।

বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার তদন্ত ওসি এস এম হাবিব।

ভাসমান দুই যুবকের পরিচয় মেলেনি তবে পুলিশ মৃতদেহ দুটিকে আইনি কাজ শেষ করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here