চরভদ্রাসনে বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ ৩ জন আটক

চরভদ্রাসন(ফরিদপুর) প্রতিনিধি :

 

ফরিদপুরের চরভদ্রাসন থানার পৃথক পৃথক বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাতে চরভদ্রাসন থানায় কর্মরত এসআই (নিঃ) কাজী রিপন হোসেন সঙ্গীয় ফোর্সসহ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় উত্তর আলমনগর এলাকার সরদার বাড়ী ব্রিজের পশ্চিম পাশে পাকা রাস্তা থেকে মো. চাঁদ ফকির (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় চরভদ্রাসন থানায় একটি মামলা (এফআইআর নং-৭, তারিখ: ১১/০৪/২০২৬) দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে ১২ এপ্রিল ২০২৬ তারিখে এসআই (নিঃ) মো. মোজাম্মেল হক বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ চর হাজীগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় চর হাজীগঞ্জ বাজারে একটি মুদি দোকানের সামনে থেকে উজ্জ্বল বিশ্বাস (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তার কাছ থেকেও ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় চরভদ্রাসন থানায় এফআইআর নং-৮ (তারিখ: ১২/০৪/২০২৬) মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

একই দিনে অপর একটি অভিযানে এসআই (নিঃ) মো. রফিকুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ বিএস ডাঙ্গী এলাকার পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালান। এ সময় হিমেল (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ৫ পুরিয়া হেরোইন (মোট ওজন ০.৪৩ গ্রাম, আনুমানিক মূল্য ২,০০০ টাকা) উদ্ধার করা হয়। এ ঘটনায় এফআইআর নং-৯ (তারিখ: ১২/০৪/২০২৬) মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here