পাবনা প্রতিনিধি :
পাবনা-এ হাম ও হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ১৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, অন্যদিকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।
বর্তমানে পাবনার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে ৫৫ জন রোগী ভর্তি রয়েছেন, যেখানে আগের দিন ভর্তি ছিলেন ৭২ জন। আক্রান্তদের মধ্যে শিশু রোগীর সংখ্যাই বেশি।
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৩১৮ জন রোগী চিকিৎসা গ্রহণ করেছেন। এর মধ্যে ২৬৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে রোগীর সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
হাসপাতালে শয্যার তুলনায় রোগীর সংখ্যা বেশি হওয়ায় অনেক রোগীকেই মেঝে ও বারান্দায় থেকে চিকিৎসা নিতে হচ্ছে। এতে করে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কাও বাড়ছে বলে জানিয়েছেন স্বজনরা।
রোগীদের স্বজনদের দাবি, দ্রুত হাম রোগীদের জন্য একটি বিশেষায়িত ওয়ার্ড চালু করা প্রয়োজন। নচেৎ গাদাগাদি পরিবেশে চিকিৎসা নিতে গিয়ে অন্য রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি আরও বাড়বে।

