চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালাল বিরোধী অভিযান, ২ জনকে কারাদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম বিআরটিএ বিভাগীয় কার্যালয়ের অধীন ভ্রাম্যমাণ আদালত-১২ কর্তৃক বিআরটিএ চট্টগ্রাম মেট্রো সার্কেল-২ ও চট্টগ্রাম জেলা সার্কেলে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে দুই দালালকে আটক করে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালত-১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা। আটককৃতদের মধ্যে রয়েছেন মোঃ সেলিম (৫৬), পিতা আব্দুল আলী, গ্রাম খন্দকীয়া, হাটহাজারী এবং মোঃ সাহাবুদ্দিন (৬০), পিতা শমিকুর রহমান, গ্রাম গোতারু, লাকসাম, কুমিল্লা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তাদের প্রত্যেককে ২১ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

পরবর্তীতে একই আদালত বিকেল ২টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত বায়েজীদ বোস্তামী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন যানবাহনের কাগজপত্র ত্রুটির কারণে ৫টি মামলায় মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা জানান, বিআরটিএ কার্যালয়ে দালাল চক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here