নাটোর প্রতিনিধি :
সমাজ কল্যান প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, ভূমি মন্ত্রনালয় নাগরিক সেবা বাস্তবায়নে বদ্ধপরিকর এবং সেই লক্ষে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।বর্তমান সরকার নাগরিক সেবা, মানবিক সেবা দেশের জনগণের দোড়গোড়ায় পৌছে দিতে চাচ্ছে। আইন মন্ত্রনালয় থেকে লিগ্যাল এইড আছে যেন আদালতের উপর চাপ কম পড়ে। জনগণের ভূমি সংক্রান্ত সমস্যা সমাধানে ভূমি মন্ত্রনালয় এগিয়ে এসেছে।
ভূমি সেবা মেলা উপলক্ষে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা ও উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পুতুল বলেন, জমি জমা সংক্রান্ত বিরোধ বেশিরভাগ হয় পরিবারের ভিতরে। ভূমি সংক্রান্ত সমস্যা সমাধানে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত রয়েছে।কিন্তু আমরা গ্রাম আদালতে যেতে চাই না।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী,সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ আহমেদ’সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক নের্তৃবৃন্দ।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। তিনদিন ব্যাপী আয়োজিত এ মেলায় ৭টি স্টল অংশ নিচ্ছে।
এই বাংলা/এমএস
টপিক

