অষ্টগ্রামে ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন, ডিজিটাল সেবায় হয়রানিমুক্ত ভূমি ব্যবস্থার অঙ্গীকার

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

সারাদেশের মতো কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬। সাধারণ জনগণের দোরগোড়ায় সহজ, দ্রুত ও অটোমেটেড ভূমিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় দেশব্যাপী একযোগে ভার্চুয়াল মাধ্যমে মেলার উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয়ভাবে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এর ধারাবাহিকতায় অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উপজেলা পর্যায়ে উদ্বোধনী র‌্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সেবাগ্রহীতারা।

বক্তারা বলেন, সরকারের উদ্যোগে ভূমিসেবা এখন আরও আধুনিক ও ডিজিটাল হয়েছে, যার ফলে জনগণ দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পাবে। ডিজিটাল পদ্ধতির মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং জনগণের দীর্ঘদিনের হয়রানির অবসান ঘটবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here