ঘিওরে মাইটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

ঘিওর উপজেলা পরিষদ হলরুমে বুধবার (১৫ এপ্রিল) বিকেলে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে মাইটিভি-র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইটিভির ঘিওর উপজেলা প্রতিনিধি মোঃ মহসীন খান হীরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর ইসলাম

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাইটিভি দীর্ঘ পথচলায় বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্মত অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্বতী পাল, ঘিওর থানার ওসি মীর মাহবুবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন অতিথিরা। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here