গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ কাভার্ড ভ্যান

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর মহানগরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মো. আরিফ ভূইয়া (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সাদা রঙের টয়োটা ছোট কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। পুলিশের দাবি, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা।

সোমবার (২৭ জুলাই) রাত প্রায় ৮টা ৫০ মিনিটে গাজীপুর মহানগরের সদর থানার গজারিয়া পাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের একটি দল ঘটনাস্থলে অবস্থান নেয়। পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্দেহভাজন হিসেবে মো. আরিফ ভূইয়াকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই মাদক ও যানবাহনটি জব্দ করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গ্রেপ্তারকৃত আরিফ ভূইয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার তন্তর গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

ডিবি সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি মাদক কারবারের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এসব তথ্য যাচাই করে সংশ্লিষ্ট চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের ধারণা, উদ্ধার হওয়া গাঁজা দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল, পিপিএম-এর দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে একটি বড় মাদক চালান জব্দ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ডিবি।

গাজীপুর মহানগর পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কার্যক্রম পরিচালিত হবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here