গাজীপুরে নবউদ্বোধিত পুলিশ ক্যাম্পের অভিযানে ২৪ ঘণ্টায় ৪ ডাকাত গ্রেফতার

0
227
গাজীপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধনের ২৪ ঘণ্টার মধ্যেই দুর্ধর্ষ ৪ ডাকাত আটক / ছবি : এই বাংলা প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি :


গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার আওতাধীন ২৩ নম্বর ওয়ার্ডের হাতিয়াব এলাকায় নবউদ্বোধিত পুলিশ ক্যাম্পের অভিযানে ২৪ ঘণ্টার মধ্যেই চার দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এতে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে এবং জিএমপি কমিশনার মো. জাহিদুল হাসান বিপিএম প্রশংসায় ভাসছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রবিবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে হাতিয়াব পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোহাম্মদ কাউসার মাহমুদের নেতৃত্বে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলো— ভাওরাইদ এলাকার মো. আব্দুল জব্বার হোসেনের ছেলে মো. আসাদুল ইসলাম (৩১), ওয়াজ উদ্দিনের ছেলে মো. মাজহারুল ইসলাম (২৫), আনসার আলীর ছেলে আব্দুর রাশেদ (২৫) এবং মো. আবুল কালামের ছেলে মো. সাব্বির আহমেদ (২২)।

জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত ছিল। স্থানীয়রা তাদের ভয়ভীতির মধ্যে জীবনযাপন করছিলেন।

এসআই কাউসার মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ময়লারটেক এলাকার পূর্ব পাশের বনে অভিযান চালানো হয়। অভিযানের সময় ছুরি ও রামদাসহ ডাকাতদের গ্রেফতার করা হয়। পরে স্থানীয়রা তাদের ডাকাত হিসেবে শনাক্ত করে।

এর আগে ৯ নভেম্বর জিএমপি কমিশনার মো. জাহিদুল হাসান বিপিএম জনগণের নিরাপত্তা জোরদার করতে হাতিয়াব পুলিশ ক্যাম্প উদ্বোধন করেন। উদ্বোধনের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সফল এই অভিযানের ফলে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বেড়েছে।

এসআই কাউসার আরও জানান, গ্রেফতারকৃত আসাদুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here