খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি জেলা কৃষকদলের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ৩টায় জেলা বিএনপি কার্যালয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় জেলা কৃষকদলের প্রচার সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা কৃষকদল সভাপতি পারদর্শী বড়ুয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আবছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক নীলপদ চাকমা, সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক হান্নান সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভা চলাকালে “ধানের শীষ”ের স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো অনুষ্ঠানস্থল। নেতৃবৃন্দ ঐতিহাসিক ৭ই নভেম্বরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, এই দিনটি জাতীয় ঐক্য, বিপ্লব ও সংহতির প্রতীক।
সভায় জানানো হয়, আগামী ১৩ নভেম্বর খাগড়াছড়ি-২৯৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া নির্বাচনী কার্যক্রম শুরু করবেন মানিকছড়ি উপজেলা থেকে। এ লক্ষ্যে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করে পথসভাকে সফল করার আহ্বান জানান জেলা নেতারা।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সৈনিক-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জাতি নৈরাজ্যকর পরিস্থিতি থেকে মুক্তি লাভ করে এবং স্বাধীনতার ঘোষক তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন।
এই বাংলা/এমএস
টপিক

