রাজধানী ও আশপাশের জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন ১৪ প্লাটুন বিজিবি

0
133

নিজস্ব প্রতিবেদক :


রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিজিবির সদর দপ্তরের গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি জানান, রাজধানী ও আশপাশের এলাকায় মোট ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগরীতে ১২ প্লাটুন, গাজীপুরে ১ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ১ প্লাটুন দায়িত্ব পালন করছে।

এদিকে, সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক গাড়ি ও বাসে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।

তবে ঢাকাবাসীকে আশ্বস্ত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, “রাজধানীতে শঙ্কার কিছু নেই। কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠন সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে।”

তিনি আরও জানান, সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও ঝটিকা মিছিলের ঘটনায় এখন পর্যন্ত ৫৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বেশিরভাগই রাজধানীর বাইরের এলাকা থেকে এসেছে। হামলাকারীরা মুখ ঢেকে ও হেলমেট পরে এসব কর্মকাণ্ড চালাচ্ছে, এমনকি কিছু ঘটনায় অপ্রাপ্তবয়স্কদেরও ব্যবহার করা হচ্ছে।

রাজধানীবাসীর উদ্দেশে ডিএমপি কমিশনার আহ্বান জানান, “অপরিচিত কাউকে আশ্রয় দেবেন না, সন্দেহজনক কাউকে দেখলে পুলিশকে জানান। নিজের যানবাহন কারও হাতে দেয়ার আগে নিশ্চিত হন সে বিশ্বাসযোগ্য কি না।”

তিনি আরও বলেন, “যেসব বাসে অগ্নিসংযোগ হয়েছে, সেগুলোর বেশিরভাগই ছিল অরক্ষিত বা কম যাত্রীবাহী। নাশকতাকারীদের দমনে জনগণের সহযোগিতা অপরিহার্য। ঢাকাবাসী ঐক্যবদ্ধভাবে নাশকতাকারীদের প্রতিহত করবে।”

এই বাংলা/এমএস
টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here