গরু চুরি মামলার আসামি উত্তরা থেকে গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি :

শেরপুরের শ্রীবরদী থানায় দায়ের করা একটি গরু চুরি মামলার এজাহারভুক্ত আসামি মো. সোহেল রানাকে ঢাকার উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে শ্রীবরদী থানা পুলিশ।

গ্রেপ্তার সোহেল রানা শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি হাছেন আলী ওরফে ফকির মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গরু চুরি মামলার তদন্তের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শ্রীবরদী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।

এ বিষয়ে পুলিশ জানায়, অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কোনো অপরাধীর বিরুদ্ধে ছাড় দেওয়া হবে না।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here