হরিরামপুরে ট্রাকের চাপায় এনজিও কর্মীর মৃত্যু, চালক আটক

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

মানিকগঞ্জের হরিরামপুরে ট্রাকের চাপায় মিজানুর রহমান (৩২) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার বলড়া ইউনিয়নের হরিরামপুর-বালিরটেক আঞ্চলিক সড়কের পিপুলিয়া এলাকার সততা ব্রিকস/স্বাধীন ব্রিকস ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ট-২২-৩৮১৬ নম্বরের একটি ট্রাক দ্রুতগতিতে চলার সময় ঝিটকাগামী ঢাকা মেট্রো-হ-৫৯-৬১২৭ নম্বরের একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক মিজানুর রহমান সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

নিহত মিজানুর রহমান মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের টেপরা গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি গণকল্যাণ ট্রাস্টের দোহার শাখায় ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় দোকানদার মহিদ মোল্লা জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করে চালককে পুলিশের হাতে তুলে দেন।

আটক ট্রাকচালক ফারুক প্রামাণিক (৩৩) কুষ্টিয়া জেলার জয়নগর এলাকার জয়নুল প্রামাণিকের ছেলে বলে জানা গেছে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন জানান, দুর্ঘটনায় ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here