নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় টাঙ্গাইলের নাগরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
গতকাল সন্ধ্যায় নাগরপুর উপজেলার চৌরাস্তায় আয়োজিত এ দোয়া মাহফিলের উদ্যোগ নেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ডেবিট, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, প্রচার সম্পাদক নজরুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুল ইসলাম মনির। এ ছাড়া বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দও দোয়া মাহফিলে অংশ নেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এই বাংলা/এমএস
টপিক

