খাগড়াছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ সদস্যদের মধ্যে গোলাগুলি, নিহত ১

খাগড়াছড়ি প্রতিনিধি :

 

খাগড়াছড়ির রামগড়-মাটিরাঙ্গা সীমান্তবর্তী তৈকাথান-প্রেমতলা এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও পার্বত্য অঞ্চলের একটি আঞ্চলিক সশস্ত্র সংগঠনের সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত এবং একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (২৪ জুন) সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে প্রেমতলা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনার সময় সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের মুখোমুখি অবস্থান সৃষ্টি হলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। কিছু সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঘটনায় নিহত ব্যক্তির নাম ববিন ত্রিপুরা (৩৫)। তিনি রামগড় উপজেলার মাজারা টিলা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এছাড়া সুনিল ত্রিপুরা নামে আরেক ব্যক্তি আহত হয়েছেন। তিনি কমল বিকাশ ত্রিপুরা ও তিরবালা ত্রিপুরার ছেলে এবং দাতারাম পাড়ার বাসিন্দা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় সূত্রে জানা যায়, আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে তাকে মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা এলাকায় তল্লাশি চালিয়ে একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করেন। উদ্ধার হওয়া অস্ত্র ও অন্যান্য আলামত আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে জব্দ করা হয়েছে।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় তদন্ত ও আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here