শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

অধ্যবসায় আর স্বপ্নের জয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেলেন মানিক খান

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
মানিকগঞ্জের দানিস্তপুরের মানিক খান / ছবি - সংগৃহীত

হরিরামপুর প্রতিনিধি :

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দানিস্তপুর গ্রামের মো. মানিক খান ২০২৫–২৬ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার গৌরব অর্জন করেছেন। কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং পরিবারের অবিচল সমর্থনের ফলে তিনি এই সাফল্য অর্জন করেছেন।

মো. মানিক খান ২০২৩ সালে দক্ষিণ চাঁদপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৬১ এবং ২০২৫ সালে সরকারি দেবেন্দ্র কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.৫৮ অর্জন করেন। ছোটবেলা থেকেই তিনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার স্বপ্ন দেখেছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সীমিত আয়ের পরিবারে জন্ম নেওয়ায় শিক্ষা জীবনে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয় তাকে। প্রথম দফায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিলেও প্রত্যাশিত ফলাফল না পাওয়ায় হতাশা পান। তবে হাল না ছেড়ে নতুন উদ্যমে প্রস্তুতি চালিয়ে অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পান, যেখানে তার মেরিট পজিশন ৩৯১।

মানিক খান তার সাফল্যের পেছনে বাবা-মা, বড় ভাই, শিক্ষক, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সবার কাছে দোয়া কামনা করেছেন, যেন ভবিষ্যতে তিনি পরিবার ও সমাজের কল্যাণে কাজ করতে পারেন।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর