রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

উদ্ভিদ রোগ নির্ণয়ে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন পেল বারির ল্যাব

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্ল্যান্ট ডিজিজ ডায়াগনস্টিক ল্যাবরেটরি (পিডিডিএল) আন্তর্জাতিক মানের অ্যাক্রেডিটেশন সনদ অর্জন করেছে। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ল্যাবরেটরিটিকে এ স্বীকৃতি দিয়েছে।

গত ১২ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের মহাপরিচালকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে অ্যাক্রেডিটেশন সনদ গ্রহণ করেন বারির উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মনিরুল ইসলাম। এ সময় বিভাগের অন্যান্য বিজ্ঞানীরাও উপস্থিত ছিলেন।

বারির উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্ল্যান্ট ডিজিজ ডায়াগনস্টিক ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানদণ্ড ISO/IEC 17025:2017 অনুযায়ী পরীক্ষণাগার অ্যাক্রেডিটেশন দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ স্বীকৃতি বাংলাদেশের কৃষি গবেষণা ও উদ্ভিদ রোগ নির্ণয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর ফলে বারির পরীক্ষাগার কার্যক্রম আন্তর্জাতিক মানে উন্নীত হওয়ার পাশাপাশি উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের গবেষণা ও পরীক্ষার ফলাফল আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও বেশি গ্রহণযোগ্যতা পাবে।

এ অর্জনের মাধ্যমে কৃষি গবেষণার মানোন্নয়ন, উদ্ভিদ রোগ শনাক্তকরণ এবং কৃষি উৎপাদনব্যবস্থার উন্নয়নে বারির সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি দেশের কৃষি খাতের গবেষণা ও প্রযুক্তিগত অগ্রগতিতেও এ স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর