কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কঠোর টহল, ১১ লাখ টাকার পণ্য জব্দ

0
174
কুড়িগ্রাম সীমান্তে কঠোর নজরদারিতে বিজিবি / ছবি - এই বাংলা প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি :


কুড়িগ্রাম সীমান্তে নাশকতা, চোরাচালান, পাচার ও জালনোট অনুপ্রবেশ রোধে বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ভারতীয় শাড়ি, জিরা, কসমেটিকস, মোবাইল ফোন ও গবাদি পশুসহ সর্বমোট ১১ লাখ ৩২ হাজার টাকার মালামাল জব্দ করেছে বিজিবি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

বিজিবি জানায়, অবৈধ পণ্য ও অপরাধমূলক কার্যক্রম রোধে সীমান্ত এলাকায় সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে তারা। সম্প্রতি জালনোট পাচারের আশঙ্কায় সীমান্তে অতিরিক্ত টহল ও গোয়েন্দা কার্যক্রমও বাড়ানো হয়েছে।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল-হক বলেন, “দেশের সীমান্ত রক্ষায় আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ। জালনোটসহ যে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here