নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
‘বিশ্বকে বদলে দিতে বিকাশিত হই আনন্দের সাথে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড নির্মাণ করেছে উপজেলা প্রশাসন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৃহস্পতিবার দুপুরে উপজেলার দপ্তিয়র ইউনিয়নের কামুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একযোগে এসব প্লে গ্রাউন্ডের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত মোহাম্মদ নোমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউর রহমান, ইউপি সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত মোহাম্মদ নোমান বলেন, “টাঙ্গাইল জেলায় ১৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড উদ্বোধন করেছেন জেলা প্রশাসক শরিফা হক। শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগ থাকা প্রয়োজন। যেসব স্কুলে মাঠ নেই, সেগুলোতেও পর্যায়ক্রমে প্লে গ্রাউন্ড নির্মাণ করা হবে।”
তিনি আরও বলেন, “আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুষ্ঠু বিকাশে শিক্ষার পাশাপাশি বিনোদন ও খেলাধুলার পরিবেশ তৈরি করা আমাদের সবার দায়িত্ব।”
এই বাংলা/এমএস
টপিক

