নীলফামারীর ইটাখোলায় বিএনপির সদস্য সংগ্রহ অভিযান শুরু

0
159
নীলফামারীতে বিএনপির সদস্য সংগ্রহ / ছবি - এই বাংলা প্রতিনিধি

নীলফামারী প্রতিনিধি :


নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী খান, রেদোয়ানুল হক বাবু, এস কে মালেক, আহমেদ আলী বাবু, জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক হাকিমুর রহমান চৌধুরী হিরু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসরিন আক্তার, সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক শেফাউল আলম চৌধুরী লুলু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালেকিন আহমেদ সজীবসহ আরও অনেকে।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে নতুন সদস্য অন্তর্ভুক্ত করছে বিএনপি। দলকে সংগঠিত করতে প্রত্যেক নেতাকর্মীকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here