কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ১

0
161
কুড়িগ্রাম সীমান্তে ১৩ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ / ছবি : এই বাংলা প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি :


কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে প্রায় ১৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। অভিযানে এক চোরাকারবারিকেও আটক করেছে বিজিবি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সোমবার (১০ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার রাতে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) বিশেষ আভিযানিক দল দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় মদ ৯২ বোতল, ৯ কেজি গাঁজা, ৬৭ পিস ইয়াবা, প্যান্ট পিস, গবাদিপশু, জিরা, পেঁয়াজ ও চিনি জব্দ করে। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ১৮ হাজার ৪০০ টাকা।

কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি অভিযান ও পণ্য জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here