কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় দেড় কিলোমিটার দীর্ঘ একটি খাল খনন কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
সোমবার বিকেলে তিনি উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী গ্রামে চলমান খাল খনন কাজ সরেজমিনে পরিদর্শন করেন।
জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী মৌজার আরএস ৬৯, ১৫৭ ও ৪৩৬ দাগভুক্ত এই দেড় কিলোমিটার খাল খনন করা হচ্ছে। অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৩৮ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ দাস, ওসি লুৎফর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ড. মোসা. মাহমুদা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
এছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সংরক্ষিত আসনের এমপির প্রতিনিধি দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান আবু সায়েম, উপজেলা এনসিপির সমন্বয়ক আব্দুল কাইয়ুম, যুবদল নেতা আব্দুস সালামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, খাল খনন সম্পন্ন হলে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
এই বাংলা/এমএস
টপিক

