ডিমলা সদর ইউনিয়নের কুটিরডাঙ্গায় ১,৬০০ ফিট কাঁচা রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

 

নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কুটিরডাঙ্গা এলাকায় ১,৬০০ ফুট কাঁচা রাস্তা সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৮ জুন) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মাওলানা কাজী হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল, ডিমলা ইউনিয়ন আমীর নূর মোবাশ্বের, প্রথম শ্রেণির ঠিকাদার ও জামায়াত নেতা মিনালুজ্জামান মিন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকাবাসী।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী অবস্থায় ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, রাস্তা সংস্কার কাজ সম্পন্ন হলে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং নিরাপদ ও সহজ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হবে। পাশাপাশি শিক্ষা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে এই সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এলাকাবাসী জানান, রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করায় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তারের প্রতি তারা কৃতজ্ঞ। একই সঙ্গে দ্রুত কাজ সম্পন্ন করে জনগণের চলাচলের সুবিধা নিশ্চিত করার দাবি জানান তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here