নিজস্ব প্রতিবেদক :
কালিয়াকৈর থানাধীন কালামপুর এলাকা থেকে একটি বাস চুরির ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
চুরি যাওয়া বাসটি বগুড়া শহরের মাটিডালি এলাকায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে কেটে টুকরো টুকরো করে বিক্রি করা হয়।
পুলিশ জানিয়েছে, গত ১২ মার্চ রাত ৩টার দিকে বাসের নিয়মিত ড্রাইভার সবুজ গাড়িটি কালামপুর মাটিকাটা ডালাস গার্মেন্টসের সামনে রেখে পাশের দোকানে চা খেতে গেলে একটা সংঘবদ্ধ চোরের দল বাসটি চুরি করে নিয়ে যায়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মামলার তদন্তকারী অফিসার এসআই জাহাঙ্গীর আলম জানান, এটা একটা সংঘবদ্ধ চোর চক্র।

এরা আশুলিয়া, সাভার, ধামরাই, টাঙ্গাইল এলাকায় বিভিন্ন বাহন চুরি করে থাকে। আগামীকাল বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে।
বাসটি ৩ এপ্রিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলো নাঈম (৩৮), এমদাদুল (৩৫), সবুজ (২৮), রবিন ওরফে কাটার রবিন (২৩), পারভেজ (৩০), তুষার (২২) এবং সাদ্দামকে।
এই বাংলা/এমএস
টপিক

