ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা (আলোকদিয়ার চরে অবৈধ বালু মহলে) সশস্ত্র হামলায় ইফতিয়ার এন্টারপ্রাইজের ম্যানেজার কে গুলি করে হত্যা করা হয়েছে দুর্বৃত্তরা ।
আজ শুক্রবার (৩ এপ্রিল) এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্পিডবোর্ডযোগে একদল দুর্বৃত্ত বালু মহলে এসে ইজারাদার কে খোঁজ করে।
এ সময় তাকে না পেয়ে তারা প্রতিষ্ঠানের ম্যানেজার মিরাজ কে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
এই বাংলা/এমএস
টপিক

