কাউখালীতে নবান্ন উৎসব অনুষ্ঠিত ও সফল কৃষককে সম্মাননা প্রদান

0
114
কাউখালীতে নবান্ন উৎসব ও সফল কৃষক সম্মাননা প্রদান / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে ঐতিহ্যবাহী বার্ষিক নবান্ন উৎসব ও সফল কৃষক সম্মাননা পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার (২৬ নভেম্বর) বিকেলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন


চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়নের বেকুটিয়া সর্বজনীন শ্রী শ্রী হরিগুরু গোপালচাঁদ মতুয়া আশ্রমের উদ্যোগে হেমন্তকালীন এ উৎসবে কৃষিকাজে উৎসাহ বৃদ্ধি ও কৃষকদের অবদানকে স্বীকৃতি দিতে নানা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নবান্নের হাড়ী স্থাপন, ধর্মীয় সাংস্কৃতিক পরিবেশনা, প্রসাদ বিতরণ এবং সফল কৃষকদের সম্মাননা প্রদান করা হয়।
২০২৫ সালের সফল কৃষক সম্মাননা পান তিনজন— মোঃ বাদশা ফকির, অনুপ মণ্ডল, মিহির রঞ্জন হাজরা।

সম্মাননা ক্রেস্ট বিজয়ীদের হাতে তুলে দেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের মহাসচিব সাগর সাধু ঠাকুর, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস.এম. আহসান কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ.এম. দ্বীন মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বেকুটিয়া মতুয়া আশ্রমের সভাপতি সুমন মণ্ডল, সাধারণ সম্পাদক তাপস কুণ্ডু, পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক জ্যোতির্ময় চক্রবর্তী রতন, আহ্বায়ক কিরণ চন্দ্র হালদার, যুগ্ম আহ্বায়ক বিনয় কৃষ্ণ দাস, ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুল হক ইউলেট এবং সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম শাহীন।

অনুষ্ঠানে কয়েক শতাধিক কৃষক, ভক্তবৃন্দ ও এলাকাবাসী অংশ নেন।
আয়োজকদের মতে, নবান্নকে কেন্দ্র করে এই উৎসব কৃষি, সমাজ ও ধর্মীয় সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়ে এলাকার মানুষের মধ্যে আনন্দ ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here