কাঁঠালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে পিআইও অফিসের সহায়তা

ঝালকাঠি প্রতিনিধি :

 

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।

আজ মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) সকালে দুর্যোগকালীন সহায়তা হিসেবে জরুরি শুকনো খাবার, কম্বল এবং প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মো. যোবায়ের হোসেন।

উল্লেখ্য, আমুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মো. আনোয়ার হোসেন সিকদারের বসতঘরে (২৬ মার্চ) রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এতে সম্পুর্ন ঘর পুরে ছাই হয়ে যায়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাথমিকভাবে প্রায় এক লাখ পঞ্চাশ হাজার টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. যোবায়ের হোসেন বলেন, পরিবারটির পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here