নাটোর প্রতিনিধি :
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছেসাধারণ জনতা। শুক্রবার বাদ জুম্মা নাটোর কানাইখালী প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ শুরু করেন নেতাকর্মীরা।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে শহরের ভবানীগঞ্জের মোড়ে ৩৬ জুলাই স্মৃতি সৌধের সামনে গিয়ে শেষ হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বিক্ষোভ মিছিল শেষে সেখানে সমাবেশ করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধা রবিন আহমেদ, ইসতিয়াক আহমেদ, রাজু আহমেদ, রাফিউলসহ সহযোদ্ধারা।
বক্তব্যে ইসতিয়াক আহমেদ বলেন, বাংলাদেশের রাজনীতি ভারতের প্রেসক্রিপশনে চলবেনা। বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের জনগনই নিয়ন্ত্রন করবেন। যে সকল খুনি ভারতে অবস্থান করছে তাদের সকলকেই ফিরিয়ে এনে দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন তিনি।
গত ১২ ডিসেম্বর দুপুরে হাদিকে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেলে আসা ব্যক্তিরা। দ্রুত তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে লাইফ সাপোর্টে রেখে অস্ত্রোপচারের পর সন্ধ্যায় তাঁকে স্থানান্তর করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।
সেখান থেকে ১৫ ডিসেম্বর তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে হাদি মৃত্যুবরন করেন।
এই বাংলা/এমএস
টপিক

