ঝালকাঠি প্রতিনিধি :
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার প্রতিবাদে তার নিজ জেলা ঝালকাঠিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে ছাত্র জনতা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর ঈদগাহ জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্র জনতা। মিছিলটি স্থানীয় কলেজ মোড় এসে শেষ হয়। এরপর সেখানে তারা ৩টার দিকে ঝালকাঠি–বরিশাল আঞ্চলিক মহাসড়কের কলেজ মোড় এলাকায় অবরোধ শুরু করে। এতে মুহূর্তেই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এই অবরোধে বরিশাল ও খুলনাগামী রুটের দূরপাল্লার বাসসহ বিভিন্ন পরিবহনের শতাধিক যানবাহন আটকে পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
অবরোধকারীদের মধ্যে মাহমুদুল হাসান সাগর, রাইয়ান বিন কামাল, ইয়াসিন ফেরদৌস ইফতি জানান, ওসমান হাদীর হত্যাকারীদের আগামী দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে না পারলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। তাদের দাবি, হাদির হত্যার ঘটনাটি পরিকল্পিত। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
এই বাংলা/এমএস
টপিক

