খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় অপারেশন ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগেরক তিনজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মধ্যেরাতে পৃথক অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- জাতীয় শ্রমিকলীগের রামগড় পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন (৩০) ও রামগড় ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন (৩৯)। এরআগে বুধবার মধ্যেরাতে রামগড় ইউনিয়ন আওয়ালীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম (৪৫) কে আটক করে রামগড় থানা পুলিশ।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের অংশ হিসেবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। রামগড় উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।’
এই বাংলা/এমএস
টপিক

