উলিপুরে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সরকারি রাস্তার চারটি ইউক্যালিপটাস গাছ কাটার অভিযোগ উঠেছে থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান আতার বিরুদ্ধে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মো. আব্দুল আজিজ ফারুক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের অনুলিপি জেলা প্রশাসকের কাছেও পাঠানো হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ১৬ জুলাই দুপুর ১২টার দিকে থেতরাই ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে সরকারি রাস্তার চারটি বড় ইউক্যালিপটাস গাছ কেটে ফেলা হয়। পরে গাছগুলো চেয়ারম্যানের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অভিযোগকারী মো. আব্দুল আজিজ ফারুক দাবি করেন, কাটা গাছগুলোর আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা। সরকারি সম্পদ আত্মসাতের উদ্দেশ্যেই গাছগুলো কাটা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তবে অভিযোগ অস্বীকার করে থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান আতা বলেন, ইউনিয়ন পরিষদের নতুন গেট নির্মাণের জন্য দুটি গাছ কাটা হয়েছে। গাছগুলো বিক্রি করা হয়নি; ইউনিয়ন পরিষদ চত্বরে সংরক্ষণ করে রাখা হয়েছে।

উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. আরিফ বলেন, অভিযোগটি পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। রোববার সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here