দৌলতপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে মানিকগঞ্জের দৌলতপুরে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দৌলতপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু।

উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেন, “দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি চারার পরিচর্যাও নিশ্চিত করতে হবে। পরিবেশবান্ধব ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে এ কর্মসূচি অব্যাহত থাকবে।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মো. ফেরদৌস রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান, কৃষক দলের সভাপতি আবু সাঈদ মুশা, উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ গোলাম সালেহউদ্দিন সেলিম, সদস্য সচিব আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজুল হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ প্রয়োজন। তারা বিএনপির প্রতিটি নেতাকর্মীকে অন্তত তিনটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং সেগুলোর পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানান।

কর্মসূচি শেষে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here